প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নিউইয়র্কের স্কুলশিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে নাটক দেখার সুযোগের প্রচারণায় এবার বাংলা, মান্দারিন (চাইনিজ) ও স্প্যানিশ ভাষায় কথা বলেন শহরটির মেয়র জোহরান মামদানি। তাঁর একাধিক ভাষায় কথা বলার দক্ষতা সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীদের কাছে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
এমনটি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপ্যান্ডেট।
নিউইয়র্কের উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ২ হাজার ১০০টি বিনা মূল্যের নাটকের টিকিট বরাদ্দ করা হয়েছে। লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা সর্বোচ্চ দুটি করে টিকিট উপভোগ করবেন। এই উদ্যোগের প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন ভাষায় ভিডিও প্রকাশ করেছেন মামদানি।
প্রথমে স্প্যানিশ ভাষায় একটি ভিডিও প্রকাশ করেন মামদানি। এরপর মান্দারিন ভাষায় কথা বলে তিনি সবাইকে চমকে দেন। তবে সবচেয়ে বেশি আলোচনায় আসে তাঁর বাংলা ভাষার ভিডিও।
ভিডিওর শুরুতেই মামদানি বলেন, 'কেমন আছো, নিউইয়র্ক সিটির উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা?' এরপর বাংলায় সম্পূর্ণ বক্তব্য দেওয়ার পর তিনি আরো যোগ করেন, 'ঠিক আছে, তাহলে দেখা হবে নাটকে।'
বাংলাভাষী নিউইয়র্কবাসীসহ বিভিন্ন দেশের মানুষ তাঁর এই ভিডিও দেখে প্রচুর উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই তাঁর বাংলা উচ্চারণের প্রশংসা করেছেন। একজন মন্তব্য করে বলেছেন, মামদানি যেন একের পর এক ভাষা সংগ্রহ করছেন।
মামদানি ছোটবেলায় উগান্ডায় জন্মগ্রহণ করেন। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকায় কিছু সময় কাটিয়ে সাত বছর বয়সে নিউইয়র্কে চলে আসেন। রাজনৈতিক জীবনে তিনি এর আগেও আরবি, হিন্দি ও উর্দুসহ বিভিন্ন ভাষায় ভোটারদের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা অর্জন করেছেন।
মামদানি এই বহুভাষিক প্রচারণার মাধ্যমে নিউইয়র্কের বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন