প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় একটি ভাড়া বাসায় ইয়াবা তৈরির যন্ত্র স্থাপন করার অভিযোগে ১৯ বছর বয়সী তরুণ তৌহিদুল আলম আকিবকে গ্রেপ্তার করা হয়েছে।
তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযানের সময় বাসাটিতে ইয়াবা তৈরির একটি যন্ত্র ও অন্যান্য উপকরণ উদ্ধার করা হয়।
তৌহিদুল আলম আকিব পটিয়া থানার কোলাগাঁও ইউনিয়নের মাজার গেট এলাকার বাসিন্দা। তিনি হাটহাজারী থানার শিকারপুর ইউনিয়নের কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনে বসবাস করতেন।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন জানান, শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় মেহেরাজ খান চৌধুরী ঘাটের সিএনজি গ্যাস পাম্পের সামনে থেকে তৌহিদুল আলম আকিবকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে হাটহাজারীর কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনে তাঁর ভাড়া বাসায় ইয়াবা তৈরির যন্ত্র থাকার তথ্য পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে একটি যন্ত্রসহ ইয়াবা তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকিব দাবি করেছেন—ইউটিউব ও চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল শিখে নারায়ণগঞ্জ থেকে যন্ত্র কিনে ব্যবসার উদ্দেশ্যে তিনি ইয়াবা তৈরি করতেন। যন্ত্রটির আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন