প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কর্ণফুলী নদীতে স্রোতের তীব্রতার কারণে রাঙামাটির চন্দ্রঘোনা ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে দুর্ভোগে পড়েছেন ওই রুটে যাতায়াতকারী যাত্রী এবং পরিবহন শ্রমিকরা।
মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায়, মানুষের জানমালের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়।
রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী সবুজ চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, নদীতে স্রোতের তীব্রতা কমলে আগামীকাল ফেরি চলাচল পুনরায় শুরু হবে। সাময়িক এই অসুবিধার সময়ে যাতায়াতকারী যাত্রী এবং যানবাহনকে বিকল্প পথ ব্যবহারের জন্য নির্দেশনা দেন তিনি।
এছাড়া, একইসঙ্গে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের নানিয়ারচরের কেঙ্গেলছড়ি এলাকায় সড়কে পানি উঠে গিয়ে ওই রুটেও যান চলাচল বন্ধ হয়ে গেছে বলেও জানিয়েছেন প্রকৌশলী। তিনি বলেন, ‘রাতের মধ্যে সড়ক থেকে পানি নেমে গেলে সকালে যান চলাচল স্বাভাবিক হবে।’
অন্যদিকে, চলমান ভারী বর্ষণের কারণে সড়কে পাহাড় ধসের ঘটনা ঘটলে দ্রুত অপসারণের জন্য কর্তৃপক্ষের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন