প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মুন্সীগঞ্জে ৫টি গাঁজা গাছসহ রাম প্রসাদ বাড়ৈ (৪২) নামের একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) দুপুরে সিরাজদিখান থানা পুলিশের শেখরনগর তদন্ত কেন্দ্রের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে শেখরনগর তদন্ত কেন্দ্রের এসআই আক্কাস আলী, সঙ্গীয় ফোর্স নিয়ে, উপজেলার রাজানগর ইউনিয়নের নয়ানগর এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় নয়ানগর গ্রামের মৃত সন্তোষ বাড়ৈর ছেলে রাম প্রসাদ বাড়ৈর নিজ বসতবাড়িতে রোপণ করা ছোট-বড় ৫টি গাঁজা গাছ উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।
শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) সঞ্জিত কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাঁজা গাছসহ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন