প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রামের বাঁশখালী বাজার থেকে অপহৃত ব্যবসায়ী এহেছান (৩৬) কে উদ্ধার করা হয়েছে কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে। এ অভিযানে চট্টগ্রাম ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে সাবেক সেনা ও এসআরবি সদস্যসহ ৬ জন সংঘবদ্ধ অপহরণকারী।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে এ অভিযানটি পরিচালিত হয়।
জেলা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে টেকনাফের আলীখালি রোহিঙ্গা ক্যাম্প (লেদা ক্যাম্প-২৫) থেকে অপহৃত ব্যবসায়ী মোহাম্মদ এহছানকে উদ্ধার করা হয়। তার আবাসস্থল বাঁশখালী থানার পশ্চিম পুইছড়ি এলাকায় অবস্থিত।
চট্টগ্রাম জেলা ডিবি পুলিশের অভিযানে অপহরণকারী চক্রের মূলহোতা সাবেক সেনা ও র্যাব (এসআরবি) সদস্য সুমন মুন্সি (৩২) সহ ৬ জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন মিজানুর রহমান (২৯), জয়নাল উদ্দিন (২৮), মো. আব্বাস উদ্দিন (৩১), মো. ছলিম ওরফে সেলিম (৩০) এবং দেলোয়ার হোসেন (৪০)।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর ২০২৬ রাত প্রায় সাড়ে ৮টায় ভিকটিমকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে এসআরবি পোশাক পরিহিত অবস্থায় সাবেক সেনা ও র্যাব (এসআরবি) সদস্য সুমন মুন্সি এবং অজ্ঞাতনামা ৫/৬ জন অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে দৃষ্কৃতকারীরা বিভিন্ন মোবাইল নাম্বার থেকে ভিকটিমের স্ত্রী এবং দোকানের ম্যানেজার মোজ্জাফফর উদ্দিনকে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তারা দাবিকৃত টাকা না দিলে ভিকটিমকে হত্যা করার হুমকি দেয়।
এ ঘটনায় চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন