প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং ঢাকার পাকিস্তান হাইকমিশন যৌথভাবে ফুটবলের প্রতি একত্রে ভালোবাসা উদ্যাপনের জন্য একটি অনুষ্ঠান আয়োজন করেছে। এই উপলক্ষে ৮ জুলাই, বাফুফে ভবনে আয়োজিত সেই অনুষ্ঠানে, পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালের কাছে ১ হাজার উন্নত মানের ‘মেড ইন পাকিস্তান’ ফুটবল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে, পাকিস্তান হাইকমিশনার উল্লেখ করেন, পাকিস্তানের শিয়ালকোট বিশ্বব্যাপী প্রিমিয়াম কোয়ালিটির স্পোর্টস সামগ্রী ও ফুটবল তৈরির জন্য বিশেষভাবে প্রসিদ্ধ। শিয়ালকোট, ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের অফিসিয়াল বলগুলো তৈরির গৌরব পেয়েছে। পাকিস্তানের ফুটবল উৎপাদন শিল্প, তার গুণগত মান ও আধুনিকতার জন্য বিশ্বজুড়ে পরিচিত। হাইকমিশনার আশা প্রকাশ করেন, এই বিশ্বমানের বলগুলো বাংলাদেশের তরুণদের ফুটবলের প্রতি উৎসাহ ও উদ্দীপনা বাড়িয়ে দিবে।
হাইকমিশনার এবং বাফুফে সভাপতি ক্রীড়া ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও বিশদ আলোচনা করেন। তাদের আলোচনা থেকে এটি স্পষ্ট হয়ে ওঠে যে, খেলাধুলার মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে যোগাযোগ আরও দৃঢ় হবে। আলোচনার সময় স্পোর্টস মেডিসিন, আন্তর্জাতিক প্রীতি ম্যাচ, স্পোর্টস কমার্স, দক্ষতা বৃদ্ধি এবং কলেজ/বিশ্ববিদ্যালয় ফুটবল দলের পারস্পরিক সফরের মতো বিষয়গুলো আলোচনায় উঠে এসেছে।
এই বিশেষ অনুষ্ঠানের স্মৃতি স্মরণীয় করে রাখতে, বাফুফে অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দলের একটি প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়। হাইকমিশনার ইমরান হায়দার, নারী খেলোয়াড়দের অসাধারণ প্রতিভা এবং প্রতিশ্রুতির ভূয়সী প্রশংসা করেন।
পাকিস্তানের এই বিশেষ উপহারের জন্য ধন্যবাদ জানিয়ে, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, দেশের তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার এবং তরুণ ফুটবলারদের ফুটবল চর্চায় এই বলগুলো দ্রুত সারা দেশে বিতরণ করতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন