প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কাঁঠাল গাছ কাটার ঘটনাকে কেন্দ্র করে মো. আলম মিয়া (৬৫) নামের একজন খুন হয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার জাংগালিয়া ইউনিয়নের চরটেকী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার মৃত নাজিম উদ্দিনের পুত্র।
নিহতের ছোট ভাই মিন্টু মিয়া জানিয়েছেন, কাঁঠাল গাছ নিয়ে পাশের বাড়ির দুই সহোদর, নিজাম উদ্দিন এবং সোহরাব উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে মঙ্গলবার দুপুরে নিজাম উদ্দিন ও সোহরাব উদ্দিনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই পরিস্থিতিতে ঝগড়া থামানোর জন্য পাশের জমিতে কাজ করা আলম মিয়া তাদের কাছে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তখন সোহরাব উদ্দিনের আঘাতে আলম মিয়া গুরুতর আহত হন।
পরে আলম মিয়াকে আহত অবস্থায় পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন