প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
উত্তর কোরিয়া শুক্রবার (২০ আগস্ট) প্রায় ১০টি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একযোগে জাপান সাগরের দিকে উৎক্ষেপণ করেছে। এসব ক্ষেপণাস্ত্র থকে পিয়ংইয়ংয়ের উপকূলীয় এলাকা থেকে ছোঁড়া হয়। দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফের (জেসিএস) তথ্য মতে, স্থানীয় সংবাদ সংস্থা নিউজ ওয়ান এ তথ্য জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে যে, ক্ষেপণাস্ত্রগুলোর মোট পাল্লা ও উড্ডয়ন সংক্রান্ত বিস্তারিত তথ্য গভীরভাবে বিশ্লেষণ করা হচ্ছে। পাশাপাশি, উত্তর কোরিয়া থেকে নতুন করে কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না, সে বিষয়েও সর্বোচ্চ নজরদারি ও সতর্কতা বজায় রাখা হচ্ছে।
দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপান একসাথে উত্তর কোরিয়ার এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সম্পর্কিত তথ্য নিজেদের মধ্যে আদান-প্রদান করছে। পিয়ংইয়ং এর আগে সর্বশেষ ১২ আগস্ট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ও সিউলের যৌথ ‘উলচি ফ্রিডম শিল্ড’ সামরিক মহড়ার পরিসর এবং সময়সীমা কমিয়ে ২১ আগস্ট পর্যন্ত নির্ধারণের নির্দেশ দিয়েছিলেন। ট্রাম্পের ওই পরামর্শ এবং সিদ্ধান্তের একদিন পর পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে কঠোর অবস্থান জানানো হয়।
উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার দিন বা পরিধি কমানোর সিদ্ধান্তকে পিয়ংইয়ং কোনো গুরুত্ব দিচ্ছে না। তিনি মন্তব্য করেন, মহড়ার সময়সূচিতে পরিবর্তন আনা হলেও এর মূল আগ্রাসী ও উসকানিমূলক চরিত্রের কোনো পরিবর্তন হয় না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন