প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গ্যাস পাইপলাইনের মেরামত, ধামরাই ডিআরএসের আধুনিকায়ন এবং মিটারিং ব্যবস্থা নির্মাণের জন্য ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন স্থানগুলোতে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও অন্যান্য শ্রেণির গ্রাহকরা গ্যাস পাবেন না।
রোববার (২২ নভেম্বর) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ধামরাই ডিআরএসের মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণের জন্য গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় ইসলামপুর, ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর, শ্রীরামপুর, বারবাড়িয়া, সাঁটুরিয়া, মানিকগঞ্জ সদর এবং শিবালয় এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত ২৪ ঘণ্টা এসব এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকার পাশাপাশি আশপাশের এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে। ফলে নির্ধারিত এলাকার বাইরের গ্রাহকদেরও সাময়িক অসুবিধার সম্মুখীন হতে হতে পারে।
এদিকে, ধামরাই মিটারিং স্টেশন ও ডিআরএসের সংশোধনকাজ তিতাসের চলমান অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হচ্ছে। এই ধরনের মিটারিং ও নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্যাস সরবরাহের পরিমাণ নির্ধারণ এবং বিতরণ ব্যবস্থার কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গ্যাসসংক্রান্ত জরুরি অভিযোগ বা তথ্যের জন্য তিতাসের কল সেন্টার ১৬৪৯৬ নম্বরে যোগাযোগ করা যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন