প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বন্যায় দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য একটি আহ্বান জানিয়েছে। দলের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেন, দুর্গত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক মুসলমানের ঈমানি ও মানবিক দায়িত্ব।
শনিবার দলের উদ্যোগে বাঁশখালীর দুর্গত এলাকায়, যেখানে পানিবন্দি মানুষ রয়েছেন, ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন। এসময় তিনি বাঁশখালীকে দুর্গত এলাকা ঘোষণা করে সরকারকে অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।
আল্লামা জয়নুল আবেদীন জুবাইর আরও বলেন, বাঁশখালীর বিভিন্ন ইউনিয়ন বানের পানিতে তলিয়ে গেছে। অনেক মানুষের ক্ষেত-খামার এবং ফসলি জমি নষ্ট হয়ে একেবারে নিঃস্ব হয়ে পড়েছে। বর্তমানে অসংখ্য মানুষ খোলা আকাশের নিচে বসবাস করছে।
ত্রাণ কার্যক্রমের আওতায় সহস্রাধিক পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সহযোগিতার মধ্যে রয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ, নগদ টাকাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি।
এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, স ম হামেদ হোসাইন, ছৈয়দ হাফেজ আহমদ, মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, অধ্যক্ষ আল্লামা হেলাল উদ্দীন আলকাদেরী, এম কফিল উদ্দীন রানা, মাস্টার আনোয়ারুল আজিম, মাওলানা বশির আহমদ, মাওলানা শরিফ কাদেরী, গিয়াস উদ্দীন জাহেদ, কাজী সোলতান আহমদ, মাওলানা সিরাজুল হক, এম আহমদ রেজা, মুহাম্মদ মামুনুর রশিদ, আবুল ফয়েজ মামুন, মুহাম্মদ শিহাব উদ্দীন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন