প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ব্রাজিলের জন্য নরওয়ের বিপক্ষে জয়টি অধরা থেকে গেল। ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নেইমার এবং ভিনিসিউসদের নিয়ে মাঠে নামা দলের সদস্যরা ২-১ গোলে পরাজিত হয়ে এবারের টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে এই হতাশা বাংলাদেশের শোবিজ অঙ্গনেও প্রভাব ফেলেছে। জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ তাঁর প্রিয় দলের বিদায়ে আবেগ লুকাতে পারেননি।
ব্রাজিলের টুর্নামেন্ট থেকে বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি একটি হৃদয়স্পর্শী পোস্ট করেন।
পলাশ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরা নেইমারের একটি প্রতীকী ছবি শেয়ার করেন। ছবিটিতে দেখা যায়, অশ্রুসিক্ত চোখ নিয়ে মাঠের মাটিতে পড়ে থাকা একটি রাজমুকুট পেছনে ফেলে নেইমার হেঁটে যাচ্ছেন। ছবির নিচের লেখাটি ছিল, ‘থ্যাংক ইউ’।
ছবির ক্যাপশনে পলাশ উল্লেখ করেছেন, এটি একটা যুগের সমাপ্তি, কিন্তু কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না। বিদায়, নেইমার জুনিয়র!
এই পোস্টটি প্রকাশিত হওয়ার পর থেকেই ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়। অনেকেই মন্তব্যে নেইমারের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের স্মৃতি তুলে ধরেন এবং ব্রাজিলিয়ান তারকার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানান।
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ব্রাজিল টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এই অপ্রত্যাশিত বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ হতাশা প্রকাশ করছেন, আবার কেউ প্রতিপক্ষের সাফল্য উদযাপন করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন