প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়াকে সামরিক বৈঠকের প্রস্তাব দিয়েছে, যাতে সীমান্তের সুনির্দিষ্ট অবস্থান যৌথভাবে নির্ধারণ এবং সামরিক যোগাযোগব্যবস্থা পুনরায় চালুর বিষয়ে আলোচনা করা হবে।
শুক্রবার, দুই দেশের মধ্যবর্তী অসামরিকীকৃত অঞ্চলে (ডিএমজেড) বিস্ফোরণের কারণে সম্পর্কের আরও অবনতি ঘটার পর এই প্রস্তাবটি দেওয়া হয়।
এটি সম্পর্কে খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নীতিবিষয়ক উপপ্রতিরক্ষামন্ত্রী কিম হং-চল সাংবাদিকদের বলেন, “আমরা উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক বৈঠকের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছি, যার উদ্দেশ্য হলো স্থলসীমান্তের সামরিক বিভাজনরেখার (এমডিএল) সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত করা, সামরিক যোগাযোগব্যবস্থা পুনরায় চালুর উপায় নিয়ে আলোচনা করা এবং সীমান্ত এলাকায় অনাকাক্সিক্ষত সংঘর্ষ প্রতিরোধ করা।”
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের সম্ভাবনাও রয়েছে, যাতে জাতিসংঘ কমান্ড অন্তর্ভুক্ত থাকবে।
কিম আরও বলেন, “পানমুনজমের মাধ্যমে বৈঠকের নির্দিষ্ট তারিখ ও স্থান নিয়ে আলোচনা করা যেতে পারে।” তিনি আশা প্রকাশ করেন যে, সিউল উত্তর কোরিয়ার কাছ থেকে ইতিবাচক সাড়া পাবে।
গত মাসে, দুই কোরিয়ার মধ্যবর্তী অসামরিকীকৃত অঞ্চলে বিস্ফোরণের ঘটনায় দক্ষিণ কোরিয়ার তিন সেনা আহত হন। এ বিষয়ে উত্তর কোরিয়া সংশ্লিষ্টতার অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং ক্ষমা চাওয়ার আহ্বানকে উপহাসের সঙ্গে নাকচ করেছে।
১৯৫৩ সালের যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ডিএমজেড দুই কোরিয়াকে পৃথক করে রেখেছে। এটি একটি ভারী মাইন পোঁতা বাফার অঞ্চল, যেখানে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সরাসরি সংঘর্ষ এড়ানোর ব্যবস্থা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন