প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে আটক হওয়ার পর ৩৩ মাস কারাবাস শেষে দেশে ফিরে এসেছেন তিন বাংলাদেশি নাগরিক, যাদের মধ্যে একজন নারীও রয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সোনাহাট সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নারীসহ তিনজনকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবি তাদের ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করে।
ফেরত আসা তিনজন নাগরিক হলেন কুড়িগ্রামের কচাকাটা থানার কেদার ইউনিয়নের শোভারকুটি গ্রামের আব্দুল জলিল, মুজাফফর হোসেন এবং ঢাকা জেলার শারমিন আক্তার।
এছাড়া একই অভিযোগে আটক আরও দুইজনকে রৌমারী সীমান্ত দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। তাদের নাম আব্দুল হাই ও ওসামা বীন হাসান সজিব।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে ভারতে প্রবেশের কারণে তারা সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। ৩৩ মাস কারাভোগ শেষে মুক্তি পাওয়ার পর বিএসএফ নিয়মিত প্রক্রিয়ায় তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।
তিনি আরও জানান, তিনজনের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা থানায় আসলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন