প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পটুয়াখালীর কলাপাড়ায়, পায়রা বন্দর কর্তৃপক্ষ বন্দর এলাকায় ৩০ হাজার বৃক্ষরোপণের মহাপরিকল্পনার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। আজ সোমবার দুপুরে, পায়রা বন্দরের প্রশাসনিক ক্যাম্পাসে, একটি ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল সৈয়দ সাইফ-উল ইসলাম এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এই সময়, বন্দর চেয়ারম্যান বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের উপকূলীয় অঞ্চলকে রক্ষা করা অত্যন্ত জরুরি। মাননীয় প্রধানমন্ত্রীর পরিবেশবান্ধব সবুজ বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার, তা বাস্তবায়নে পায়রা বন্দর কর্তৃপক্ষ বদ্ধপরিকর।’
তিনি আরও বলেন, ‘এই ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি বন্দর এলাকাকে সবুজায়িত করেই থেমে থাকবে না। বরং এটি প্রাকৃতিকভাবে এই অঞ্চলের মাটির ক্ষয়রোধ ও দূর্যোগের ঝুঁকি হ্রাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
বন্দর সূত্রে জানা গেছে, পায়রা বন্দরের প্রশাসনিক, আবাসিক এলাকা, প্রকল্প এলাকা ও আশপাশের সংযোগ সড়কের দুই পাশে এই চারাগুলো রোপণ করা হবে। উপকূলীয় আবহাওয়া ও মাটির গুণগত বৈশিষ্ট্য বজায় রেখে, বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির গাছের চারা রোপণ করার ওপর জোর দেওয়া হয়েছে। পায়রা বন্দরের জনসংযোগ বিভাগ নিশ্চিত করেছে, রোপণকৃত চারাগুলোর সঠিক পরিচর্যা ও দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণের জন্য একটি বিশেষায়িত টিম সার্বক্ষণিক নজরদারি করবেন। উক্ত অনুষ্ঠানে পায়রা বন্দরের উচ্চপদস্থ কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন