প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা-আরিচা ও ঢাকা-পাটুরিয়া মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে, যদিও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি চলছে মানিকগঞ্জের শিবালয়ে। পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি, লঞ্চ ও স্পিডবোট সার্ভিসও স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। জনমনে এই লকডাউনের প্রভাব তেমন পড়েনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে লকডাউনকে উপেক্ষা করে উল্লিখিত মহাসড়কে গণপরিবহন চলাচল অব্যাহত রয়েছে। শিবালয়ে সিএনজি, মোটরসাইকেল, প্রাইভেটকারসহ সকল ধরনের যানবাহন চলাচল করছে।
ঢাকা-আরিচা মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। বৃহস্পতিবার সকাল থেকে শিবালয়ের বিভিন্ন পয়েন্টে পুলিশ টহল দিচ্ছে।
এদিকে, সকালে ঢাকা-আরিচা ও পাটুরিয়া মহাসড়কে গণপরিবহন, সিএনজি ও প্রাইভেটকার চলাচল করতে দেখা যায়। লকডাউনের সমর্থনে আওয়ামী লীগের নেতাকর্মীদের এই এলাকায় উপস্থিতি লক্ষ্য করা যায়নি।
শিবালয় থানার তদন্ত ওসি মো. মিনহাজ উদ্দিন ইনকিলাবকে জানিয়েছেন, পুলিশ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি আরও জানান, এ পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন