প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মার্কিন হামলার সম্ভাবনার মধ্যে ইরান তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রদর্শন করেছে। শনিবার (২১ নভেম্বর) আইআরজিসি ভূগর্ভস্থ নতুন আরেকটি মিসাইল সিটির ভিডিও প্রকাশ করেছে।
ভিডিওতে দেখা যায়, বিশাল ভূগর্ভস্থ সুড়ঙ্গ, যেখানে সারি সারি ক্ষেপণাস্ত্র এবং লঞ্চার রয়েছে। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী-আইআরজিসির প্রকাশিত এই ভিডিওতে তাদের মিসাইল সিটির চিত্র ফুটে উঠেছে। ভিডিওটি সম্প্রতি ধারণ করা হয়েছে কিনা, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
তবে এই ভিডিওতে প্রথমবারের মতো উপস্থিত হয়েছেন আইআরজিসি কমান্ডার আহমাদ ওয়াহিদি। তাঁর পাশে ছিলেন অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মজিদ মুসাভি। মুসাভি হুঁশিয়ারি দিয়েছেন যে, নতুন করে হামলা হলে ইরান সামরিক শক্তি প্রয়োগে দ্বিধা করবে না। তারা জানান, দুই যুদ্ধের মধ্যবর্তী সময়ে ইরানের সামরিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।
ভিডিওতে কিলোমিটার ব্যাপী বিস্তৃত ভূগর্ভস্থ সুড়ঙ্গের পাশাপাশি শত শত ক্ষেপণাস্ত্র ও লঞ্চার দেখা যায়। এর মধ্যে রয়েছে ডাবল লঞ্চারসহ অত্যাধুনিক সামরিক সরঞ্জাম। আইআরজিসি এই ভিডিওর মাধ্যমে বহির্বিশ্বকে তাদের সামরিক সক্ষমতার বার্তা দিতে চায়। তাদের দাবি, ইরানে ক্ষেপণাস্ত্র ও লঞ্চারের পর্যাপ্ত মজুত রয়েছে। যদি আবারও যুদ্ধ শুরু হয়, তবে এসব অস্ত্র ও সামরিক সক্ষমতা ব্যবহারে তারা প্রস্তুত।
এদিকে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে, বাহরাইনের একটি বেসামরিক শিল্পকারখানায় ইরানি হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, শনিবার (২১ নভেম্বর) গভীর রাতে ইরানের ছোড়া বেশ কয়েকটি হামলা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন