প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ছবি-ফেসবুক থেকে নেওয়া
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায়, এক শিক্ষার্থী পরীক্ষার খাতায় নম্বর চেয়ে শিক্ষককে ‘আব্বু’ সম্বোধন করেছে। সপ্তম শ্রেণির ওই ছাত্রীর উত্তরপত্রটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনার পাশাপাশি স্থানীয় শিক্ষাব্যবস্থার মান নিয়েও অনেকেই নানা প্রশ্ন তুলছেন।
মঙ্গলবার (৭ জুলাই) এ নিয়ে পরীক্ষার খাতার ছবিসহ সংশ্লিষ্ট শিক্ষকের দেওয়া একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে।
এই পোস্টে দেখা যায়, শিক্ষার্থী তার পরীক্ষার খাতায় ভুল ও শুদ্ধ বানান লিখে লিখেছে, ‘স্যার, সত্যি কথা বলতে আজকে শিখবো, কালকে শিখবো, এরকম করে সময় চলে গেছে। কিছু শেখা হয়নি। তাই পরীক্ষার খাতায় কিছু লিখতে পারলাম না। বলছিলাম কী স্যার, আপনাকে আব্বু ডাকলাম। দয়া করে আমাকে কয়টা নাম্বার দিন। আব্বু, আব্বু, আব্বু...আব্বু, আমাকে কয়টা নাম্বার দিন।’
উত্তরপত্রটি শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই শিক্ষক লেখেন, ‘আমার স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রীর অবস্থা দেখুন।’
তিনি আরও উল্লেখ করেছেন, ‘শিক্ষার বর্তমান বাস্তবতা তুলে ধরার উদ্দেশ্যেই উত্তরপত্রটি শেয়ার করেছি। কাউকে হেয় করা আমার উদ্দেশ্য ছিল না। শিক্ষার্থীদের শেখার ঘাটতি দূর করতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।’
এ বিষয়ে হাতিয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আ ন ম হাসান বলেন, ‘একটি উত্তরপত্র দেখে পুরো শিক্ষাব্যবস্থার মূল্যায়ন করা ঠিক হবে না। তবে এমন ঘটনা অবশ্যই উদ্বেগজনক। শিক্ষার্থীদের মৌলিক দক্ষতা বাড়াতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন