প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কিশোরগঞ্জ, ১৯ নভেম্বর, ২০২৬ : জেলার কটিয়াদী এলাকায় অভিযান পরিচালনা করে ৪শ’রও বেশি বৈঠা জব্দ করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১০টার সময় উপজেলার ধুলদিয়ায় এ অভিযানটি অনুষ্ঠিত হয়। এ অভিযানে জসিম উদ্দিন নামের একজনকে আটক করা হয়েছে।
বুধবার দিবাগত রাতে জেলা পুলিশের মিডিয়া সেল ও কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
পুলিশের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধুলদিয়ায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ৪শ’রও বেশি বৈঠা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে একটি চক্র এসব বৈঠা মজুত করেছিল। তবে ঘটনার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, "দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে। জননিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।"
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন