প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পিরোজপুরের মঠবাড়িয়ায় ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে দুই হাজার ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির উদ্দেশ্যে নগদ এক লাখ টাকা জব্দ করেছে পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় আট লাখ ছয় হাজার টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে মঠবাড়িয়া উপজেলার সাফা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃতদের মধ্যে একজন হলেন মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মুজাম্মেল বেপারীর ছেলে মো. রুবেল বেপারী (২৯) এবং অপরজন মিরুখালী ইউনিয়নের দেবীপুর গ্রামের মৃত মো. আমির হোসেনের ছেলে ইমাদুল দফাদার (২৭)।
মঠবাড়িয়া থানার ওসি মো. রবিউল ইসলাম জানিয়েছেন, ‘আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন