প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশের একাদশে নিয়মিতভাবে জায়গা না পেলেও অধিনায়কত্বের গুরুদায়িত্ব বহন করছেন জামাল ভূঁইয়া। বাফুফে নতুন নেতৃত্বের খোঁজে রয়েছে বলে গুঞ্জন উঠেছে। এই প্রেক্ষাপটে, ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজের অবসর নিয়ে আলোচনা করেছেন।
জামাল মন্তব্য করেন, "অবশ্যই সবকিছুরই একটা শেষ আছে। তবে এই মুহূর্তে আমার মনে হচ্ছে, শরীর ভালো অবস্থায় আছে। জাতীয় দল ও বাংলাদেশের প্রতি আমার অনেক টান।" তিনি আরও জানান, অবসর নেওয়া অনেক খেলোয়াড়ের সঙ্গে আলোচনা করেছেন এবং তারা সবাই বলেছেন, "খেলার সময়ের মুহূর্তগুলো আরও বেশি উপভোগ করতে পারলে ভালো হতো।"
বাংলাদেশের ১৮ কোটি মানুষের মধ্যে ২৩ জনের দলে জায়গা পাওয়াকে তিনি একটি বড় সম্মান বলে মনে করেন।
এই ফুটবলারের মতে, "প্রতিবার মাঠে নামা কিংবা জাতীয় দলের সঙ্গে থাকা আমার কাছে বিশেষ কিছু।" তিনি উল্লেখ করেন, "বছরের পর বছর অনেক খেলোয়াড়কে আসতে ও চলে যেতে দেখেছি। যত বেশি সময় দলের সঙ্গে থাকছি, তত বেশি উপভোগ করছি। কারণ আমি ফুটবল ভালোবাসি, আমার দল ও দেশকে ভালোবাসি।"
আসিয়ান কাপে ভক্তদের প্রত্যাশা নিয়ে তিনি বলেন, "এই টুর্নামেন্ট নিয়ে আমাদের নিজেদের এবং দেশের মানুষের বিশাল প্রত্যাশা রয়েছে।" জামাল জানেন, গ্রুপে তারা সবচেয়ে পিছিয়ে রয়েছে। তবে তিনি বলেন, "আমরা এই টুর্নামেন্ট থেকে তিন-চার পয়েন্ট পাওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছি। আর ফুটবলে কখন কী হয়, সেটা তো কেউ আগে থেকে বলতে পারে না!"
জাতীয় দলের হয়ে শততম ম্যাচের দ্বারপ্রান্তে থাকা ৩৬ বছর বয়সী এই মিডফিল্ডারের জন্য আজকের অবস্থানে আসাটা মোটেও সহজ ছিল না। দুই দশক আগে ডেনমার্কের কোপেনহেগেনে ৪টি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন তিনি।
সেই মৃত্যুঞ্জয়ী জামালই এখন বাংলাদেশ দলের সবচেয়ে বড় ভরসা। তিনি জানান, যতদিন শরীর সায় দেবে, দেশের হয়ে এই দায়িত্ব তিনি চালিয়ে যেতে চান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন