প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সংগঠক এবং সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, গত পাঁচ মাস ধরে সংসদে তিনি কোনো রক্তচক্ষুকে ভয় পাননি। তিনি মিডিয়া মাফিয়া, ভূমিখেকো, ব্যাংক ডাকাত এবং ভোটচোরদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলেছেন।
রোববার (১৯ জুলাই) বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলার বাইপাস মোড়ে এনসিপি আয়োজিত কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচির শেষদিকে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন। এ সময় তিনি জানান, দলটির কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
এদিকে, নারী শক্তির সদস্য সচিব এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহামুদা মিতু বলেন, রাজাপুর-ঝালকাঠি আসনের এমপি হয়ে জনগণের ভালবাসায় আমি ধন্য। তবে বিরোধী দলের এমপি হিসেবে আমি জনগণের উন্নয়নের জন্য সরকারি বরাদ্দের বৈষম্যের শিকার। তবে আমি আমার সর্ব শক্তি দিয়ে জনগণের পাশে থাকতে প্রতিজ্ঞাবদ্ধ।
কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, সরোয়ার তুষার, আরিফুর রহমান তুহিনসহ অন্যান্য কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা। এর আগে আন্দোলনের একটি পদযাত্রা রাজাপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন