প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ ব্যাংক তরুণ উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন সর্বোচ্চ ২০ লাখ টাকা ঋণের একটি বিশেষ কর্মসূচি শুরু করতে যাচ্ছে, যা তৃণমূল পর্যায়ে উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পরিচালিত হবে।
এই বিশেষ কর্মসূচির আওতায় নির্বাচিত উদ্যোক্তাদের জন্য ব্যাংক ঋণের মাধ্যমে সহায়তার অর্ধেক প্রদান করা হবে, বাকি অর্ধেক অনুদান হিসেবে দেওয়া হবে। কৃষি থেকে প্রযুক্তিভিত্তিক উদ্যোগ পর্যন্ত, বাস্তবসম্মত ব্যবসায়িক পরিকল্পনা থাকলে ২৮ বছর বয়সী তরুণরা এই সুযোগ গ্রহণ করতে পারবেন।
‘উদ্যোগ: উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ এর মাধ্যমে এই সুবিধা প্রদান করা হবে।
গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান, সহকারী মুখপাত্র মো. শাহরিয়ার সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এতে উল্লেখ করা হয়, প্রয়োজনীয়তার ভিত্তিতে নির্বাচিত প্রত্যেক উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারবেন। এই সহায়তা প্যাকেজের অর্ধেক ব্যাংক ঋণ হিসেবে এবং বাকি অর্ধেক অনুদান হিসেবে দেওয়া হবে।
যেসব খাতে মিলবে সহায়তা
কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, গবাদি পশু পালন, পর্যটন, সেবাখাত এবং প্রযুক্তিভিত্তিক উদ্যোগসহ বিভিন্ন প্রস্তাবনা এই কর্মসূচির আওতায় বিবেচনা করা হবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, অর্থায়নের পাশাপাশি নির্বাচিত উদ্যোক্তারা প্রশিক্ষণ, অভিজ্ঞ মেন্টরদের পরামর্শ, ব্যবসা নিবন্ধন ও ব্যবসায়িক পরিকল্পনা তৈরিতে সহায়তা এবং বাজার সংযোগের সুবিধা পাবেন। এই উদ্যোগ নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সহায়তা করবে।
কবে থেকে আবেদন
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী ১৬ সেপ্টেম্বর এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হবে। নির্দিষ্ট ফরমে উপজেলার যে কোনো ব্যাংক শাখায় আবেদন জমা দেওয়া যাবে।
আবেদনের শেষ তারিখে যেসব বাংলাদেশি নাগরিকের বয়স সর্বোচ্চ ২৮ বছর এবং সংশ্লিষ্ট উপজেলায় বসবাস করছেন, তারা পূর্ব অভিজ্ঞতা ছাড়াই একটি বাস্তবসম্মত ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আবেদনের সুযোগ পাবেন। আবেদন করার জন্য প্রার্থীদের এক মাস সময় দেওয়া হবে।
প্রথম ধাপে ৮ জেলায় কর্মসূচি
প্রাথমিকভাবে মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনাসহ ৮ জেলায় এই কর্মসূচি চালু করা হবে।
এটি ধীরে ধীরে ৬৪ উপজেলায় সম্প্রসারিত হবে, যেখানে প্রতি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন উদ্যোক্তা নির্বাচন করা হবে।
পরবর্তীকালে, সারা দেশে এই কর্মসূচি সম্প্রসারণ করে প্রতি বছর ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে সহায়তার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
সুদের হার কত, জামানত লাগবে কি
ঋণ অংশের জন্য গ্রাহক পর্যায়ে সুদের বা মুনাফার হার ৪ থেকে ৭ শতাংশের মধ্যে থাকবে এবং উদ্যোক্তাকে কোনো জামানত দিতে হবে না বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।
যদিও, যদি কোনো ঋণগ্রহীতা নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ করতে ব্যর্থ হন, তবে অনুদানের অংশটি একটি সুদমুক্ত ঋণে পরিণত হবে। সেক্ষেত্রে, তিনি খেলাপি হিসেবে চিহ্নিত হবেন এবং ভবিষ্যতে অন্য যে কোনো ব্যাংক ঋণ পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হবেন।
৫০০ কোটি টাকার তহবিল
প্রাথমিকভাবে এই স্কিমের জন্য ৫০০ কোটি টাকার একটি তহবিল গঠন করা হয়েছে। এই তহবিলটি অনুদান ফান্ড হিসেবে ব্যবহারের জন্য ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) অ্যাকাউন্ট থেকে অর্থ সরবরাহ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন