প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজবাড়ীর পাংশায় রুনা খাতুন (৩০) নামে এক প্রবাসীর স্ত্রীকে হত্যা মামলার প্রধান আসামি মিলন শেখকে (২০) আদালত যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে। পাশাপাশি, আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে আরও এক বছরের দণ্ডাদেশে পরিণত হবে।
এছাড়া, মামলার অপর দুই আসামি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের নারী ও শিশু আদালতে পাঠানো হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিশেষ জেলা ও দায়রা জজ আদালত ও পারিবারিক আপিল আদালতের বিচারক মো. ইউসুফ হোসেন এই রায় দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত মিলন পাংশা উপজেলার খামারডাঙ্গী মুচিদাহ গ্রামের বাসিন্দা।
জানা গেছে, ২০২৩ সালের ১৯ আগস্ট রাতে গৃহকর্মী মিলন তার ২ সহযোগী রিয়াজ ও তেছের আলীকে সঙ্গে নিয়ে ডাকাতির উদ্দেশ্যে প্রবাসী আনিছুর রহমানের স্ত্রী রুনা খাতুনকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে এবং সম্পদ লুট করে পালিয়ে যায়। তবে পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে তাদের গ্রেপ্তার করে।
নিহতের ভাই মো. রায়হান বাদী হয়ে পাংশা থানায় ওই তিনজনকে আসামি করে হত্যা মামলা করেন। পরে পুলিশের চার্জশিট ও সাক্ষ্য-প্রমাণ শেষে বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে আজ এই রায় ঘোষণা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন