প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দক্ষিণ ইরানের সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার প্রতিক্রিয়ায়, ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিমাণ বৃদ্ধি করেছে। তেহরান একইসাথে ঘোষণা করেছে যে, যুক্তরাষ্ট্র তাদের অপরাধের জন্য অনুশোচনা না করা পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে।
ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় হেডকোয়ার্টার্সের মুখপাত্র কর্নেল ইব্রাহিম জুলফাকারি এই সতর্কবার্তা প্রদান করেছেন। আলজাজিরার খবর অনুযায়ী, বুধবার (২ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রকাশিত বক্তব্যে জুলফাকারি উল্লেখ করেন যে, ইরানি বাহিনীর পাল্টা হামলার ফলে ওই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর অবকাঠামো ও সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। পাশাপাশি, এই অভিযানে উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন সেনা ও শীর্ষ কমান্ডার নিহত এবং আহত হয়েছেন।
কর্নেল ইব্রাহিম জুলফাকারি আরও বলেন, "যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আমাদের এই আক্রমণাত্মক সামরিক অভিযান অব্যাহত থাকবে, যতক্ষণ না তারা নিজেদের সংঘটিত অপরাধের জন্য অনুশোচনা প্রকাশ করছে।"
তিনি সতর্ক করে দেন যে, যদি যুক্তরাষ্ট্র হামলা বন্ধ না করে, তাহলে ভবিষ্যতে ইরানের পক্ষ থেকে ‘আরও ভারি, ব্যাপক ও ধ্বংসাত্মক’ জবাব দেওয়া হবে। একইসাথে, মধ্যপ্রাচ্যের যেসব দেশ মার্কিন সামরিক বাহিনীকে সহযোগিতা করছে, তাদেরকেও এর মারাত্মক পরিণতি ভোগ করতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন