প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুলিশের তল্লাশি অভিযানে ৬০ হাজার পিস ইয়াবাসহ এক ব্যাটারি চালিত রিকশাচালককে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম জসিম উদ্দিন (৪২) এবং তিনি কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীকাটা এলাকার আবদু জব্বারের পুত্র।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হকের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় জসিম উদ্দিনকে আটক করা হয় এবং তার অটোরিকশায় তল্লাশি চালিয়ে শসার বস্তা থেকে আনুমানিক ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের শহীদ মিনারের পূর্ব পাশে রাসেল কম্পিউটার দোকানের সামনে এই অভিযানটি পরিচালিত হয়।
ওসি মো. মোজাম্মেল হক বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।" তিনি আরো জানান, এ সময় জসিমের অটোরিকশাটিও জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তিনি জানান, মাদকদ্রব্যের অবৈধ সরবরাহ, পরিবহন ও বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযান জোরদার করার ফলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন