প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন শিক্ষাবিদ এবং গবেষক এ কে এম ওয়াহিদুজ্জামান। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ইতোমধ্যে এই নিয়োগের বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছেন।
সম্প্রতি পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম স্বাক্ষরিত আধা-সরকারি পত্র (ডিও লেটার) থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিও লেটারের তথ্য অনুযায়ী, জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ ভুক্ত পদ ও বেতনসহ আগামী দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে এ কে এম ওয়াহিদুজ্জামানকে। জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের কার্যক্রম সুচারু ও গতিশীল রাখতে, বিশেষ করে উচ্চপর্যায়ের বৈঠকসমূহে যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য তাকে এই নিয়োগ দেওয়া হচ্ছে।
এ কে এম ওয়াহিদুজ্জামান একজন প্রখ্যাত শিক্ষাবিদ, ব্যাংকিং, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম (জিআইএস) এবং জলবায়ু বিশেষজ্ঞ। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) থেকে ১৯৯১ সালে ভূগোল ও পরিবেশ বিষয়ে স্নাতক এবং ১৯৯২ সালে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনের শুরুতে ব্যাংকে সহকারী প্রোগ্রামার হিসেবে নিযুক্ত থাকলেও পরবর্তী সময়ে শিক্ষকতা পেশায় যোগ দেন। তিনি প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছেন আজিজুল হক কলেজ ও ঢাকা কলেজে। তারপর তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে দীর্ঘ সময় (২০০২-১৫) কাজ করেছেন। বর্তমানে তিনি জুনিভান হোল্ডিং ইনস ডট-এ ডিজিটাল মার্কেটিং পরিচালক হিসেবে দায়িত্ব পাচ্ছেন।
ব্যাংকিং এবং রিমোট সেন্সিং বিষয়ে ওয়াহিদুজ্জামানের বিশেষ দক্ষতা রয়েছে। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা এবং অভিবাসন বিষয়ক অনেক আন্তর্জাতিক প্রকল্পে কাজ করেছেন। এছাড়া, তিনি পরিবেশ, বর্জ্য ব্যবস্থাপনা এবং ভূগোল বিষয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধও রচনা করেছেন।
জাতিসংঘের সাধারণ পরিষদ, বিভিন্ন অঙ্গসংস্থা এবং কমিটির বৈঠকে অংশগ্রহণ করে বহুপাক্ষিক কূটনৈতিক আলোচনায় বাংলাদেশের অবস্থান তুলে ধরার ক্ষেত্রে তার অভিজ্ঞতা এবং দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে ডিও লেটারে।
ওয়াহিদুজ্জামানের নিয়োগের প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহযোগিতা চাওয়া হয়েছে চিঠিতে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন