প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরিশালের উজিরপুরে নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের মামলায় প্রতিবেশী ও দূর সম্পর্কের আত্মীয় আলমগীর সিকদারকে (৫২) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও প্রদান করেছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আশরাফুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট এ কে এম শামসুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত আলমগীর সিকদার উজিরপুর উপজেলার পূর্ব কেশবকাঠি গ্রামের মৃত আ. রশিদ সিকদারের ছেলে।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২২ মার্চ দুপুরে পূর্ব কেশবকাঠি এলাকায় ভুক্তভোগী ছাত্রীর মা যখন বাড়ির পাশে পুকুরে গোসল করতে যান, ঠিক সেই সময় প্রতিবেশী আলমগীর সিকদার পূর্বে থেকে ওত পেতে থেকে ঘরে প্রবেশ করে ওই ছাত্রীর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এই ঘটনার পর সে কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেয়। লোকলজ্জা ও প্রাণের ভয়ে ভুক্তভোগী কিশোরী প্রথমে বিষয়টি গোপন রাখেন, কিন্তু পরে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনার দুই মাস পর এটি পরিবারের কাছে প্রকাশ পায়।
এ ঘটনার পর ২০২৩ সালের ২৯ মে ভুক্তভোগী কিশোরীর বাবা নূর আলম সিকদার বাদী হয়ে উজিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন। তদন্ত ও আইনি প্রক্রিয়ার পর আদালত উপযুক্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বৃহস্পতিবার এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ কে এম শামসুল হক বলেন, ‘আমরা আদালতে ভুক্তভোগীর মেডিকেল রিপোর্ট, ডিএনএ টেস্টের ফলাফল এবং সাক্ষীদের জবানবন্দিসহ যাবতীয় প্রমাণাদি উপস্থাপন করতে সক্ষম হয়েছি। বিচারক সাক্ষ্য-প্রমাণ ও নথি পর্যালোচনা করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন