প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে মাদারীপুর জেলার সদর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা করা হয়েছে।
আজ রোববার সকালে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।
প্রধান অতিথি বললেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে ফলজ, বনজ ও ওষুধি গাছ লাগিয়ে পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখার আহ্বান জানান।
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খবির খানসহ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরে অতিথিরা এই কর্মসূচির উদ্বোধন করেন এবং বিভিন্ন প্রজাতির প্রায় ২৫০টি ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করেন। এই সময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন