প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঝালকাঠির রাজাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজার নামাজে অংশ নিয়েছেন মো. সাইফুল ইসলাম (২৬) নামের একজন হত্যা মামলার আসামি।
শুক্রবার (৩ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার বড়ইয়া ইউনিয়নের আধাখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সাইফুল ইসলামের বাবা বৃহস্পতিবার (২ জুলাই) মারা যান। পরিবারের আবেদনের ভিত্তিতে ঝালকাঠির বিজ্ঞ আদালত সাইফুল ইসলামকে আড়াই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির নির্দেশ দেন। এর পর রাজাপুর থানা পুলিশ শুক্রবার দুপুর আড়াইটার সময় ঝালকাঠি জেলা কারাগার থেকে তাকে গ্রহণ করে নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে তিনি বাবার জানাজার নামাজে অংশগ্রহণ করেন।
পরিবারের সূত্রে জানা গেছে, গত এপ্রিল মাসে ওই এলাকার মিলন হাওলাদার নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর দিন ৫ এপ্রিল মিলনের বড় ভাই রাজাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে সাইফুল ইসলাম ছিলেন।
পরবর্তীতে গত ২৬ জুন ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে র্যাব-৩ এর সহায়তায় সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এরপর ঝালকাঠি আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন