প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরগুনা সদর উপজেলায় চার্জেথাকা অটোরিকশার বিদ্যুৎ সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মৃত্যু ঘটেছে। এ ঘটনায় তাদের বড় মেয়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ঘটনাটি সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঢলুয়া ইউনিয়নের ডালভাঙা এলাকায় ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন মো. বেল্লাল (৪৫) ও তার স্ত্রী কমলা (৪০)।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা গেছে, বেল্লাল বাড়িতে একটি নতুন গরুর খামার নির্মাণের কাজে ছিলেন। যখন তার কাজ প্রায় শেষ হচ্ছে, তখন খামারের জন্য নতুন টিন কেনার উদ্দেশ্যে অটোরিকশা নিয়ে বাজারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বাড়িতে চার্জেথাকা অটোরিকশার বিদ্যুৎ সংযোগ খুলতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বেল্লালকে উদ্ধার করতে গিয়ে তার স্ত্রী কমলা এবং বড় মেয়ে আরিফা উভয়েই বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা ঘটনাটি টের পেয়ে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করেন এবং বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক বেল্লাল ও কমলাকে মৃত ঘোষণা করেন। আহত আরিফা পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন।
হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনি সুস্থ আছেন, এ তথ্য জানিয়েছেন স্বজনরা। নিহত বেল্লালের প্রতিবেশী ফিরোজা জানান, সকালে চার্জেথাকা অটোরিকশার সংযোগ খুলতে গিয়ে প্রথমে বেল্লাল বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গেলে তার স্ত্রী ও মেয়েও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বেল্লাল ও কমলাকে মৃত ঘোষণা করেন। বেল্লালের দুলাভাই মো. কবির জানিয়েছেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাসপাতালে এসে দেখি বেল্লাল ও তার স্ত্রী কমলা মারা গেছেন। তাদের বড় মেয়েও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছে। তবে চিকিৎসার পর সে এখন সুস্থ। বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. অপূর্ব কুমার চৌধুরী জানিয়েছেন, সকালে বেল্লাল ও কামলার নামের দুজনকে হাসপাতালে আনা হয়। তাদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করা হয়। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুসাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেছেন, স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন