প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জ্বর ও ঠান্ডাজনিত অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তাকে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লা আল কায়েস।
মন্ত্রী গত চার থেকে পাঁচ দিন ধরে জ্বর ও ঠান্ডায় ভুগছিলেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
বর্তমানে ইকবাল হাসান মাহমুদ টুকু হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন