প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সাতক্ষীরার কালীগঞ্জ থানার পুরনো ভবন ভাঙার কাজ চলাকালীন একটি বোমাসদৃশ বস্তু মাটির নিচে বিস্ফোরিত হয়ে যায়। এই বিস্ফোরণের ফলে দুই নির্মাণ শ্রমিক আহত হয়েছেন।
রোববার (১২ জুলাই) দুপুর দেড়টার সময়ে থানা চত্বরের ভেতরে এই দুর্ঘটনা ঘটে।
আহত শ্রমিকেরা হচ্ছেন, উপজেলার বাজারগ্রাম এলাকার গফফার মোড়লের ছেলে রফিকুল ইসলাম (৪২) এবং একই এলাকার কামরুল হাসান (৩০)। তাদের দ্রুত উদ্ধার করে তাৎক্ষণিকভাবে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, পুরানো থানার ভবনটি ভাঙার কাজের অংশ হিসেবে শ্রমিকরা ভবনের ফ্লোরের নিচের মাটি অপসারণের কাজ করছিলেন। ঠিক ওই সময় বাজারগ্রাম এলাকার বাসিন্দা গফফার মোড়লের ছেলে শ্রমিক রফিকুল ইসলাম (৪২) কোদাল দিয়ে মাটির ওপর আঘাত করলে মাটির নিচে একটি বোমাসদৃশ বস্তু বিকট শব্দে বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণের ফলে রফিকুলের দুই হাতসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লেগেছে। এমনকি একই সময়ে পাশে থাকা অপর শ্রমিক কামরুলের ডান পায়ে গুরুতর জখম হয়।
এই ঘটনার পর এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিস্ফোরণের প্রকৃতি নিয়ে নানা আলোচনা শুরু হলেও পুলিশ বলছে, এটি ককটেল হওয়ার বিষয়টি নিশ্চিত নয়।
এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম মন্তব্য করেছেন, পুরনো থানার ভবনের মাটি সরানোর সময় এক শ্রমিকের কোদালের আঘাতে একটি বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে এটি ককটেল মনে হচ্ছে না। এটি আতশবাজি জাতীয় কোনো বস্তু হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন