প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চার বছর আগে কাতারে বিশ্বকাপ জয়ের পর এবার টানা দ্বিতীয় শিরোপার স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। এই লক্ষ্যে রবিবার ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিরুদ্ধে মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। শিরোপা নির্ধারণী এই ম্যাচের আগে একাদশে একাধিক পরিবর্তনের পূর্বাভাস মিলেছে।
আর্জেন্টিনার নির্ভরযোগ্য সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানাচ্ছে, ফাইনালে বিশেষ করে ডান পাশের রক্ষণ ও মিডফিল্ডে পরিবর্তন আনতে পারেন স্কালোনি। যদিও তিনি ম্যাচের আগে বরাবরের মতো এবারও সম্ভাব্য একাদশ প্রকাশ করেননি।
রক্ষণভাগে ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ ও নিকোলাস তাগলিয়াফিকোর জায়গা প্রায় নিশ্চিত। কিন্তু রাইট-ব্যাক পজিশন নিয়ে প্রশ্ন রয়েছে। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নাহুয়েল মোলিনা খেললেও একমাত্র গোল হজমের ঘটনায় তার অবস্থান নিয়ে সমালোচনা হয়েছে। সেই ম্যাচে দ্বিতীয়ার্ধে তাকে তুলে গনসালো মন্তিয়েলকে মাঠে নামানো হয়েছিল।
ফলে ফাইনালে স্পেনের বিপক্ষে শুরু থেকেই দেখা যেতে পারে মন্তিয়েলকে। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে জয়সূচক শট নিয়েছিলেন এই ডিফেন্ডার।
মিডফিল্ডেও আসতে পারে পরিবর্তন। সেমিফাইনালে রদ্রিগো দি পলের পরিবর্তে সুযোগ পাওয়া জুলিয়ানো সিমিওন প্রথমার্ধে দারুণ খেলেন। পরে বদলি হিসেবে মাঠে নেমে কার্যকর ভূমিকা রাখেন দি পলও। ফলে যে পজিশনে কাকে দিয়ে শুরু করবেন, তা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে স্কালোনিকে।
অন্যদিকে এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের জায়গা নিয়ে কোনো সংশয় নেই। আক্রমণভাগেও লিওনেল মেসির সঙ্গী হিসেবে হুলিয়ান আলভারেজই শুরু করতে পারেন।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ হবে: এমিলিয়ানো মার্তিনেজ; গনসালো মন্তিয়েল/নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; জুলিয়ানো সিমিওনে/রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন