প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভের প্রেক্ষাপটে পুলিশের সঙ্গে অনলাইনভিত্তিক সংগঠন ককরোচ জনতা পার্টির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর ফলে অন্তত ১১৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। পাশাপাশি, হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৭০ জন ককরোচ বিক্ষোভকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
এ ঘটনা সোমবার (২০ জুলাই) দিল্লির যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ঘটে। আজ (২১ জুলাই) দিল্লি পুলিশ তার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্ত এবং ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ৬ জুন থেকে আন্দোলন করতে দেখা যাচ্ছে অনলাইনভিত্তিক সংগঠন ককরোচ জনতা পার্টিকে। আন্দোলনের অংশ হিসেবে সোমবার (২০ জুলাই) যন্তর মন্তর থেকে সংসদ অভিমুখে পদযাত্রার অনুষ্ঠান ছিল।
পুলিশ জানায়, কর্মসূচির শুরুতে কিছুক্ষণের মধ্যে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এই সময় পুলিশ হালকা লাঠিচার্জও করে বলে প্রত্যক্ষদর্শীরা উল্লেখ করেছেন।
এর পর কিছুক্ষণের মধ্যে আবারও যন্তর মন্তর এলাকায় জড়ো হয়ে কর্মসূচি চালিয়ে যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পুলিশ বাধা দিলেও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
দিল্লি পুলিশের দাবি অনুসারে, বিক্ষোভকারীরা পুলিশের ওপর ইট-পাটকেল এবং পাথর নিক্ষেপ করেন, ব্যারিকেড ভাঙার চেষ্টা চালান এবং সরকারি যানবাহন ও সম্পদের ক্ষতি করেন। এই ঘটনার ফলে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি গুরুতর হুমকির মুখে পড়ে বলেও পুলিশ দাবি করেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, আহত ১১৮ জনের মধ্যে উচ্চপদস্থ কর্মকর্তারাও রয়েছেন। তাদের মধ্যে বিশেষ পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং কয়েকজন নারী পুলিশ সদস্যও অন্তর্ভুক্ত রয়েছেন।
তবে পুলিশের লাঠিচার্জের ফলে বিক্ষোভকারীরাও আহত হয়েছেন বলে দিল্লি পুলিশ স্বীকার করেছে। তাদের তথ্য অনুসারে, এ ঘটনায় ৬০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন।
আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও, অন্যদের এখনও হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন