প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের রাজধানী দিল্লিতে সংসদ চলো কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ ঘটেছে। এই সংঘর্ষের ফলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয় এবং সরকারি যানবাহনে ভাঙচুরের ঘটনাও ঘটে। এর জেরে দিল্লি পুলিশ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করেছে। একই সাথে, রাজধানীর বিভিন্ন স্পর্শকাতর এলাকায় নিরাপত্তার ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানাতে গিয়ে বলা হয়, কনট প্লেসের রিগ্যাল সিনেমা এলাকার কাছে ওই বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন এবং পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর করার ঘটনাও ঘটে।
এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার জন্য পুলিশ এলাকায় নজরদারি ক্যামেরার ফুটেজ, ভিডিওচিত্র এবং অন্যান্য ইলেকট্রনিক তথ্য-প্রমাণ খতিয়ে দেখছে। ইতোমধ্যে সংসদ চলো কর্মসূচিকে কেন্দ্র করে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনায় ১৭০ জনের বেশি মানুষ আহত হয়েছেন এবং পুলিশের বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই ঘটনার পর রাজধানীর নতুন দিল্লি, মধ্য, উত্তর, দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব জেলা এবং অন্যান্য স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ জানায়, গুরুত্বপূর্ণ এলাকায় একাধিক স্তরের ব্যারিকেড বসানো হয়েছে এবং যানবাহনে তল্লাশি, টহল এবং নজরদারি বাড়ানো হয়েছে। সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা, প্রধান সড়কের মোড় এবং বিক্ষোভপ্রবণ এলাকায় অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
দিল্লি পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সংঘর্ষের ঘটনায় তদন্ত চলমান রয়েছে। যাদের বিরুদ্ধে ভাঙচুর, পুলিশ সদস্যদের ওপর হামলা এবং সরকারি সম্পদের ক্ষতির প্রমাণ থাকবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাধারণ মানুষকে নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে দিল্লি পুলিশ। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য ছড়িয়ে না দেওয়ার জন্য সাধারণ জনগণের প্রতি তদন্তের অনুরোধ করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন