প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রংপুরের কাউনিয়া উপজেলায় বর্তমানে সারের মজুদ যথেষ্ট পরিমাণে রয়েছে। উপজেলার বিভিন্ন ডিলার পয়েন্টে সরেজমিনে পরিদর্শন করে জানা গেছে, কৃষকরা তাদের চাহিদা অনুযায়ী এবং নির্ধারিত মূল্যে পর্যাপ্ত পরিমাণে সার গ্রহণ করছেন এবং সারের কোনো সংকট বিদ্যমান নেই।
উপজেলা কৃষি অফিসের সূত্রে জানা যায়, নভেম্বর মাসে উপজেলার জন্য সারের বরাদ্দ ছিল ইউরিয়া ৪২২ মেট্রিক টন, টিএসপি ৩০৮ মেট্রিক টন, ডিএপি ১,১০২ মেট্রিক টন এবং এমওপি ৬০৯ মেট্রিক টন। বর্তমানে মজুদ রয়েছে ইউরিয়া ২৫০ মেট্রিক টন, টিএসপি ২২০ মেট্রিক টন, ডিএপি ৭৭০ মেট্রিক টন এবং এমওপি ৬৪০ মেট্রিক টন।
বালাপাড়া ইউনিয়নের কৃষক মাইদুল ইসলাম দুই বিঘা জমিতে আগাম আলু চাষ করেছেন। সার পাওয়ার বিষয়ে তিনি জানান, সার সংগ্রহে তাঁর কোনো সমস্যা হয়নি এবং তিনি চাহিদামতো সার পেয়েছেন। ডিলারদের দোকানে পর্যাপ্ত সরবরাহ থাকার কারণে স্থানীয় কৃষকরা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই সার সংগ্রহ করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, কাউনিয়া উপজেলায় সারের সংকট নেই; কৃষি অফিস এবং ডিলার পর্যায়ে পর্যাপ্ত সার মজুদ রয়েছে। কৃষকরা যেন সহজে এবং নির্বিঘ্নে সার পান, সেজন্য সার্বিক তদারকি অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন