প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকার বাতাস চলতি মাসের অধিকাংশ সময় অস্বাস্থ্যকর অবস্থায় ছিল। আজকের বায়ুমান সূচক গতকালকের তুলনায় আরও খারাপ অবস্থায় রয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ১৫১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৩তম, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। গতকাল ঢাকার স্কোর ছিল ১২৩।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারে এই তথ্য প্রকাশিত হয়েছে।
এদিন বায়ুদূষণের কারণে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ, যার স্কোর ৩৯৯। তালিকার দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে পাকিস্তানের লাহোর ও ভারতের রাজধানী দিল্লি, স্কোর ২৭৭ ও ২১৬।
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার শহরের বাতাসের নির্মলতা বা দূষণের লাইভ সূচক জানিয়ে থাকে। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে বায়ুর মান ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয়।
এছাড়া ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়। ৩০১-এর বেশি স্কোর ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়।
যখন বায়ুমান অস্বাস্থ্যকর হয়, তখন শিশু, বৃদ্ধ এবং শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে অবস্থান থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। বাইরে বের হলে মাস্ক ব্যবহার করতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন