প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রামের পটিয়ায় বাস এবং মোটরসাইকেলের সংঘর্ষের ফলে দুজন প্রাণ হারিয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই মোটরসাইকেল আরোহীর নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কক্সবাজারমুখী ইগল পরিবহনের একটি মিনি বাসের সঙ্গে চট্টগ্রামমুখী দুটি মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এই ঘটনায় মোটরসাইকেল দুটির এক আরোহী ঘটনাস্থলে মারা যান। অপরজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু ঘটে।
কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর বলেন, সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এতে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন