প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রধানমন্ত্রীর রাজশাহী সফরের প্রেক্ষাপটে ফেসবুকে স্নাইপার দ্বারা হত্যার হুমকি সংবলিত যে পোস্ট প্রকাশিত হয়েছিল, তার পেছনে বিরোধী দলের উসকানি রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি উল্লেখ করেন, বিরোধী পক্ষের বিতর্কিত অবস্থান ও প্ররোচনার কারণে ওই যুবক এমন সাহস দেখাতে সক্ষম হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে কালীগঞ্জের চাপরাইল আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বক্তব্য দেন।
এছাড়া, রাশেদ খান সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর যৌথ ষড়যন্ত্রের অভিযোগ তুলে বলেন, ৮৬ ও ৯৬ সালের মতো তারা আবারো একত্রিত হয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
জামায়াত আমিরের কঠোর সমালোচনা করে বিএনপির এই নেতা মন্তব্য করেন, জামায়াত প্রধান রাজনৈতিক মিথ্যাচার অব্যাহত রেখেছেন। অতীতে জাসদ ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকার পরও জামায়াতে যোগ দেওয়ার পর তাঁর অসত্যের চর্চা বন্ধ হয়নি।
তিনি পরিষ্কারভাবে জানান, আওয়ামী লীগ ও জামায়াতের এই অশুভ আঁতাত প্রতিহত করতে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মাঠে সক্রিয় রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, যুগ্ম সদস্য সচিব ইলিয়াস রহমান মিঠু, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মশিয়ার রহমান এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন