প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মুন্সীগঞ্জের শেখরনগরে খাবারের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণের চেষ্টার অভিযোগে স্থানীয় জনতা দুই ব্যক্তিকে আটক করেছে।
রবিবার (২৬ জুলাই) দুপুরের সময় শেখরনগর কালী মন্দির সড়কের সামনে এই ঘটনা ঘটে। আটককৃতদের মধ্যে একজন হলেন ঢাকার মাতুয়াইল এলাকার আব্দুল জব্বার (৪৪) এবং নবাবগঞ্জ জেলার গালিমপুর এলাকার অটোরিকশাচালক মুক্তার হোসেন (৫০)।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, আলজিয়া আক্তার মিম (১৪) নামের কিশোরীকে খাবারের প্রলোভন দেখিয়ে বাড়ৈখালী এলাকার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। যখন তাকে অটোরিকশায় তোলার মুহূর্তে স্থানীয়দের সন্দেহ হয়, তখন তারা ওই দুইজনকে হাতেনাতে আটক করে।
পরে জনতা আটকেপড়া ব্যক্তিদের শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিশোরীটিকে অপহরণের উদ্দেশ্যেই এ প্রয়াস চালানো হয়েছিল।
শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আক্কাস জানিয়েছেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার উপর তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন