প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জয়পুরহাট পৌর এলাকার পূর্ব ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে। তাদের কাছে পাওয়া গেছে ১০১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি স্মার্টফোন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান এই তথ্যটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—জয়পুরহাট পৌরসভার পূর্ব ধানমন্ডি গ্রামের মৃত আশরাফ ইসলামের ছেলে পাপ্পু (৩০) এবং তাঁর স্ত্রী রিনা আক্তার (২২)।
জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ডিবি পুলিশের একটি চৌকস দল মাদক ও অনলাইন জুয়াবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পাপ্পুকে অনলাইন জুয়া খেলা অবস্থায় এবং তাঁর স্ত্রী রিনা আক্তারকে মাদক বিক্রির সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি স্মার্টফোন ও ১০১ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন