প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, মানবতার মুক্তি ও কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য ইসলামের আদর্শিক বিজয়ের কোনো বিকল্প নেই। সেই লক্ষ্য অর্জনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়োজন।
বুধবার বিকেল পাঁচটায় বরিশালের চরমোনাই আল কারীম জামে মসজিদে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন। অনুষ্ঠানে তিনি নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান।
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সত্যিই উদ্বেগজনক। জনগণ বারবার ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করতে সক্ষম হলেও মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কিছুটা আশার আলো দেখার পরও সরকার সে পথে অগ্রসর না হয়ে পূর্বের ধারাতেই কার্যক্রম পরিচালনা করছে। এমনভাবে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।
তিনি বলেন, মানবতার কল্যাণ এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামের আদর্শই কার্যকর সমাধান। সুতরাং, আদর্শিক বিজয়ের লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করা আবশ্যক।
ইসলামী আন্দোলনের আমির আরো বলেন, ইসলামে কোনো অপকৌশলের স্থান নেই। কৌশলের নামে যারা আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে, তারা আজ জাতির কাছে উন্মোচিত হয়েছে। এ বিষয়ে সকলকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন