প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ (অতিরিক্ত দায়িত্ব) মাকসুদা ইয়াসমিনের অপসারণের জন্য মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে নার্সিং ইনস্টিটিউটের সামনে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন।
ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন যে, মাকসুদা ইয়াসমিন শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় আচরণ, কটূক্তি, অত্যাচার, প্রাতিষ্ঠানিক বিষয়ে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির মতো কার্যকলাপ করেছেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, "সকল শিক্ষার্থীর ওপর অবিচার, কটূক্তি, অত্যাচার, অন্যায় আচরণ, প্রাতিষ্ঠানিক বিষয়ে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির প্রতিবাদে আজকের এই মানববন্ধন। আমরা ইনচার্জ মাকসুদা ইয়াসমিনকে তার পদ থেকে অপসারণের দাবি জানাচ্ছি।"
শিক্ষার্থীরা আরও উল্লেখ করেন, "যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে মাকসুদা ইয়াসমিনকে পদ থেকে অপসারণ করা না হয়, তাহলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।"
শিক্ষার্থীদের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে নার্সিং ইনস্টিটিউট, শেরপুরের ইনচার্জ (অতিরিক্ত দায়িত্ব) মাকসুদা ইয়াসমিন আরটিভিকে বলেন, "শিক্ষার্থীরা আমার বিরুদ্ধে যেসব অভিযোগের ভিত্তিতে মানববন্ধন করছে, তার একটি অভিযোগও যদি যৌক্তিক হয় এবং তদন্তের মাধ্যমে সত্যতা পাওয়া যায়, তাহলে কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমি তা মাথা পেতে নেব।"
তিনি আরও অভিযোগ করেন, নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইন্সট্রাক্টর গুলশান আরা ও শরিফা আক্তার মিলে এই ইস্যুটি তৈরি করে শিক্ষার্থীদের তার বিরুদ্ধে উসকে দিয়েছেন।
মাকসুদা ইয়াসমিন আরও বলেন, "আমি এ ব্যাপারে কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্তের অনুরোধ করছি।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন