প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরিশালের মুলাদী উপজেলায় পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ আওয়ামী লীগের একজন কর্মীকে ছিনিয়ে নিয়েছে স্থানীয়রা। এ ঘটনার পর পুলিশের সঙ্গে দেনদরবার ও সমঝোতার মাধ্যমে গভীর রাত পর্যন্ত অপেক্ষা করার পর হ্যান্ডকাফটি ফিরিয়ে দেওয়া হয়েছে।
বুধবার (১ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামারপুল বাজারে এ ঘটনা ঘটে। ঘটনাটির পর বৃহস্পতিবার (২ জুলাই) মুলাদী থানায় সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে এসআই মনির হোসেন একটি মামলা দায়ের করেন।
স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার ৫ নম্বর এজাহারভুক্ত আসামি রাসেদুল ইসলাম সেতু ভূঁইয়া। বুধবার বিকেলে বাজারে তাকে দেখে পুলিশ গ্রেফতার করে।
গ্রেফতারের পরপরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা পুলিশকে চারদিকে ঘিরে ফেলে। সর্বশেষ তারা পুলিশের কাছ থেকে সেতুকে হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেয়।
এদিকে হ্যান্ডকাফ ফেরত পেতে স্থানীয়দের সঙ্গে সমঝোতায় পৌঁছালে, গভীর রাতে পুলিশের দেওয়া চাবি নিয়ে হ্যান্ডকাফটি খুলে স্থানীয়রা ফেরত দেয়।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খন্দকার সোহেল রানা।
তিনি জানান, 'ঘটনার পরপরই তারা হ্যান্ডকাফ ফেরত পেয়েছেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার ঘটনায় পুলিশ একটি মামলা করেছে। সেতু ভূঁইয়া ওই মামলার ৫ নম্বর আসামি। তাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার এসআই মনির হোসেন থানায় নতুন একটি মামলা দায়ের করেছেন।'
ওসি জানিয়েছেন, নতুন মামলার পর আসামি সেতু ভূঁইয়া সহ ঘটনাটির সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান জোরদার করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন