প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শ্রীপুরে বিকাশের টাকা ডাকাতির ঘটনায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ ০২ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ব্যবহৃত ১টি খালি ম্যাগাজিন এবং ১টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
সূত্রের তথ্য অনুযায়ী, গত ৯ অক্টোবর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টায় জেলার শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের নরসিংদী-মাওনাগামী আঞ্চলিক মহাসড়কে বিকাশের টাকা ডাকাতির ঘটনায় জড়িত জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান শেখকে মৌলভী বাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার গিয়াসনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গাজীপুর জেলা ডিবি’র একটি চৌকশ টিম গত ১৯ নভেম্বর অভিযান চালিয়ে তাকে আটক করে।
একই টিমের সদস্যরা গত ২০ নভেম্বর অপর একটি অভিযানে শ্রীপুর থানা এলাকার কেওয়া পশ্চিম খণ্ড চন্না পাড়া আশ্রয়ন প্রকল্প থেকে একই ডাকাতির ঘটনায় ব্যবহৃত বিদেশি পিস্তল ও খালি ম্যাগজিনসহ মোঃ রবিন আহম্মেদ (২২) কে গ্রেফতার করে। রবিন কেওয়া চন্নাপাড়া এলাকার মোঃ মোস্তফার পুত্র। তাদের বিরুদ্ধে শ্রীপুর থানায় দি আর্মস্ অ্যাক্ট, ১৮৭৮ এর ১৯(এ) ধারায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৩৭)।
আসামি ইমরান শেখ (২৪) এর বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদক, মারামারি এবং ডাকাতির ঘটনার ০৭টি মামলা রয়েছে। অপরদিকে, আসামি রবিন আহম্মেদ (২২) এর বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকের ০৩টি মামলা রয়েছে। তাদের ডাকাতি ও অস্ত্র মামলায় গাজীপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন