প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর হাজারীবাগের ঝাউচর বাজার সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ হয়েছে ১১ বছর বয়সী আবদুল্লাহ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।
নামাজ পড়ার উদ্দেশ্যে গত ১৩ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে আবদুল্লাহ বাসা থেকে বের হওয়ার পর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ আবদুল্লাহর বাবার নাম টিপু এবং মায়ের নাম মিমি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল কমলা রঙের গেঞ্জি ও প্যান্ট।
পরিবারের সূত্রে জানা যায়, ১৩ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে ঝাউচর বাজার সংলগ্ন এলাকা থেকে নামাজ পড়তে যাওয়ার কথা বলে আবদুল্লাহ বাসা থেকে বের হয়। এরপর থেকে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পাওয়ায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
আবদুল্লাহর স্থায়ী ঠিকানা হলো, ভিশন শোরুম বিল্ডিং, ঝাউচর বাজার, হাজারীবাগ, ঢাকা।
কোনো সহৃদয় ব্যক্তি আবদুল্লাহর সন্ধান পেলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। যোগাযোগের নম্বর: ০১৮৮৬৮২০৭৩৩।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন