প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বর্তমানে দেশের ১১ ভাগ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে। সাধারণ মানুষের জন্য আর্সেনিক ঝুঁকি থেকে সুরক্ষা দানে তাঁর সরকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে।
মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সরকারি দলের সদস্য সেলিনা সুলতানার তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী মির্জা ফখরুল বলেছেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে দেশের গ্রামাঞ্চলে বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত করা হচ্ছে। এই সব প্রকল্পের আওতায় ২০২৬ সালের মধ্যে প্রায় ১২ লাখ ১৫ হাজার ৯৪৮টি আর্সেনিকমুক্ত পানির উৎস স্থাপন করা হবে। তিনি আশা করেন, এর ফলে চলতি বছরে আর্সেনিক দূষণের ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা ৫ থেকে ৬ শতাংশ কমে আসবে।
তিনি জানান, এখন পর্যন্ত ৬ লাখ ১৫ হাজার ৪৯৭টি পানির উৎস স্থাপন করা হয়েছে। এর মধ্যে উপকূলীয় জেলাগুলোর জন্য বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় এ পর্যন্ত ১ লাখ ৯৯ হাজার ৪৮৫টি পানির উৎস স্থাপন করা হয়েছে।
এছাড়া, পানি সরবরাহে আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পে (সমাপ্ত) এ পর্যন্ত ১ লাখ ৭৪ হাজার ৬৭৬টি পানির উৎস স্থাপন করা হয়েছে। আরও রয়েছে পল্লী অঞ্চলে পানি সরবরাহ প্রকল্পে (সমাপ্ত) ৮৮ হাজার ২৩৫টি এবং অগ্রাধিকারমূলক গ্রামীণ পানি সরবরাহ প্রকল্পে (সমাপ্ত) ১ হাজার ৩৮ হাজার ৫৫টি পানির উৎস স্থাপন করা হয়েছে, বলে জানান মন্ত্রী মির্জা ফখরুল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন