প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর গুলিস্তানের আলু বাজার এলাকায় একটি সেলুনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের দেখতে আজ সকালে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (১৫ জুলাই) তিনি হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় মন্ত্রীর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাছির উদ্দীন নাছির, যুগ্ম পরিচালক ডা. ইকবাল আহমেদ, আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এবং আহতদের স্বজনরা।
গত ১৪ জুলাই দিবাগত রাত ১টার দিকে গুলিস্তানের ওই সেলুনে বিস্ফোরণের ঘটনায় ১০ জন অগ্নিদগ্ধ হন। হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. নাছির উদ্দীন জানিয়েছেন, দগ্ধদের মধ্যে ৩ জনের শ্বাসনালী পুড়ে গেছে এবং তাদের অবস্থার অবস্থা আশঙ্কাজনক।
স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শনকালে আহতদের চিকিৎসার খোঁজখবর নেওয়ার পাশাপাশি এই ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। এর সঙ্গে তিনি সরকারিভাবে সব ধরনের সহায়তার নিশ্চয়তা প্রদান করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন