প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুরের পানিতে পড়ে রাইন (৪) ও ইব্রাহিম (৫) নামের দুই চাচাতো ভাইয়ের মৃত্যু ঘটেছে।
রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে বাঘড়া ইউনিয়নের কাঠালবাড়ি এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত রাইন ওই এলাকার মহিউদ্দিন মোল্লার পুত্র এবং ইব্রাহিম মহসিন মোল্লার পুত্র।
স্বজনদের বক্তব্য অনুযায়ী, বাড়ি থেকে প্রায় ২০০ ফুট দূরে দুই মাস আগে একটি নতুন পুকুর খনন করা হয়েছিল। সেই পুকুরটির পাশে পাকা ঘাটও নির্মাণ করা হয়। আজ সকালে দুই শিশু ওই ঘাটে খেলছিল। একপর্যায়ে তারা পা পিছলে পানিতে পড়েছিল বলেও ধারণা করা হচ্ছে।
এই দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পরে স্বজনরা খোঁজাখুঁজি করে পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করেন। তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন