প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকায় বেলিয়া দ্বিতীয় আন্তর্জাতিক ইলেভেটর এক্সপো-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। দেশের অন্যতম বৃহত্তম ও প্রাচীন এলিভেটর কোম্পানি "চ্যালেঞ্জার এলিভেটর অ্যান্ড এসকেলেটর" এই বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ তিনদিন ব্যাপী মেলায় অংশগ্রহণ করেছে। ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির পুস্পগোচ্ছ হল-২ এ অনুষ্ঠিত মেলাটি উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি এমপি।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি মোঃ শফিউল আলম উজ্জ্বল, সাধারণ সম্পাদক মোঃ ইয়াদুল হক, এক্সপো সাংগঠনিক চেয়ারম্যান নিয়ামুল হক সায়েম, এক্সপোনেট এক্সিবিশন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাশেদুল হক, এবং আন্তর্জাতিক বিষয়ক প্রজেক্ট ম্যানেজার টং জিউলিংসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
বাংলাদেশ এলিভেটর, এসকেলেটর অ্যান্ড লিফট ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন (BEELIA) এর আয়োজনে এবং এক্সপোনেট এক্সিবিশন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই মেলায় দেশের খ্যাতনামা শতাধিক কোম্পানি অংশগ্রহণ করছে।
নিরাপত্তা নিশ্চিত ও জীবন বাঁচাতে উল্লেখযোগ্য যাতায়াতে উদ্ভাবিত দেশি-বিদেশি এলিভেটর, এসকেলেটর ও লিফট প্রযুক্তির প্রতিষ্ঠান, প্রদর্শক ও প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে চ্যালেঞ্জার এলিভেটর এন্ড এস্কেলেটর লিমিটেডের পরিচালক গাজি কামরুল হাসান, তাওসিফ সাঈদ চৌধুরী, ওয়াসিফ সাঈদ চৌধুরী, তাওকির সাহেব চৌধুরী, জেনারেল ম্যানেজার মোঃ মোকাদ্দেস আলী, চিফ ইঞ্জিনিয়ার মো: মিজানুর রহমান, মেনটেন্যান্স ম্যানেজার কেএম শাহাবাজসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দও উপস্থিত ছিলেন।
চ্যালেঞ্জারের জেনারেল ম্যানেজার মোঃ মোকাদ্দেস আলী জানান, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত ‘চ্যালেঞ্জার এলিভেটর অ্যান্ড এসকেলেটর লিমিটেড’ (Challenger Elevator and Escalator Limited) বাংলাদেশের অন্যতম প্রাচীন ও বৃহত্তম এলিভেটর কোম্পানি। এটি দেশের উল্লেখযোগ্য পরিবহণ (ভার্টিক্যাল ট্রান্সপোর্টেশন) শিল্পের পথিকৃৎ হিসেবে সুপরিচিত। তিন দশকেরও বেশি সময় ধরে আমড়া ইতালির ‘আইজিভি এলিভেটরস’ (IGV Elevators)-এর একমাত্র অনুমোদিত প্রতিনিধি হিসেবে কাজ করে আসছে এবং গুণমান, নির্ভরযোগ্যতা ও কারিগরি উৎকর্ষের ক্ষেত্রে নিজেদের সুনাম গড়ে তুলেছে।
দীর্ঘদিন বাজারে সক্রিয় থাকার সুবাদে আমড়া বিভিন্ন ধরনের গ্রাহকগোষ্ঠীর আস্থা অর্জন করেছে, যাদের প্রয়োজন অনুযায়ী আমড়া নানা ধরনের এলিভেটর ও এসকেলেটর সরবরাহ করে আসছে।
আমাদের দক্ষ ও যোগ্য কারিগরি দল সারা দেশে বিপুল সংখ্যক ইউনিট সরবরাহ ও স্থাপন করেছে। আমাদের এই নির্ভরযোগ্য দলটির মাধ্যমে আমড়া মানসম্মত ইনস্টলেশন, নিরবচ্ছিন্ন রক্ষণাবেক্ষণ এবং বিক্রয়োত্তর সেবা প্রদান নিশ্চিত করে। বর্তমানে বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রকল্পে আমাদের সরবরাহকৃত এলিভেটর ব্যবহৃত হচ্ছে।
আমড়া ইতালির ‘মাসপেরো এলিভেতোরি’ (Maspero Elevatori) এবং চীনের ‘লিনভল’ (Linvol/Midea Tech)-এর মতো শীর্ষস্থানীয় আন্তর্জাতিক নির্মাতাদের একমাত্র প্রতিনিধি হিসেবে অত্যাধুনিক সব সমাধান প্রদান অব্যাহত রেখেছে। এর ফলে আমড়া প্রতিটি প্রকল্পে বিশ্বমানের ডিজাইন ও প্রকৌশল সেবা নিয়ে আসতে সক্ষম হচ্ছে এবং পরবর্তীতে আমাদের গ্রাহকদের সর্বোচ্চ প্রত্যাশা অনুযায়ী সেগুলোর রক্ষণাবেক্ষণও নিশ্চিত করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন